ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ৬৫০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য FAIRDYL ও মিনি পিকআপসহ ০২ জন মাদক কারবারি গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক//
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল মান্নান এর নির্দেশায় এসআই (নিঃ) জহিরুল ইসলাম ও এসআই (নিঃ) মিলন ফকির সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা মডেল থানাধীন নিউ চাষাড়া সংলগ্ন ইসদাইর বাজারের রাস্তায় (বিবির বাজার রোড) রানার সুতার মিলের সামনে পাকা রাস্তার উপর অদ্য ২৬-০১-২০২৬ খ্রিঃ ভোর আনুমানিক ৫.১০ ঘটিকায় ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেন। আটককৃত ব্যক্তিদ্বয়কে জিজ্ঞাসাবাদে নিজেদের নাম-ঠিকানা ১। মোঃ মতিন মনির (৪৮), পিতাঃ মৃত হাকিম, স্ত্রীঃ শাহানারা বেগম, সাং- ইন্দুরকান্দি হাসপাতালের পাশে, থানাঃ ইন্দুরকান্দি, জেলাঃ পিরোজপুর, A/P সাং- কুড়ের ঘাট খেয়া ঘাটের পাশে, ঢাকা, ২। মোঃ শমসের আলী (৩২), পিতাঃ মৃত আসাদূল মিয়া, মাতাঃ শাহানারা বেগম, সাং- হাসান নগর বাবলা হাট চৌরাস্তা, থানাঃ কামরাঙ্গীরচর, ঢাকা বলে প্রকাশ করে। অতঃপর গ্রেফতারকৃত আসামিদের হেফাজত থেকে ৬৫০ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য FAIRDYL ও মাদকদ্রব্য দ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিআপ যার রেজি নং- ঢাকা মেট্রো-ন-১২-০৮৫৫ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিজেদের হেফাজতে উক্ত মাদকদ্রব্য রাখায় ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025