বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুর–২ আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের মহা বিজয় উপলক্ষে ৫০ নং ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

প্রতিনিধির নাম: / ৪৫১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

গাজীপুর–২ আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের মহা বিজয় উপলক্ষে ৫০ নং ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
নিজস্ব প্রতিবেদক //
গাজীপুর–২ সংসদীয় আসনে এম মঞ্জুরুল করিম রনি–এর নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর গণতন্ত্র পূর্ণ উদ্ধারের মহা বিজয়কে স্বাগত জানিয়ে গাজীপুর মহানগরের ৫০ নং ওয়ার্ডে আনন্দঘন পরিবেশে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ৫০ নং ওয়ার্ডের পরিশ্রমী ও ত্যাগী মহিলা দলের নেত্রীবৃন্দের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও মিষ্টি বিতরণ করেন গাজীপুর ৫০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুন কবির।
এ সময় তিনি বলেন, “দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে আজ গণতন্ত্র পুনরুদ্ধারের যে বিজয় অর্জিত হয়েছে, তা জনগণের ঐক্যবদ্ধ শক্তির ফল। এই বিজয় দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, এম মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর–২ আসনে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ আরও সুদৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর