বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

যশোর চৌগাছায় আদালতের রায় অমান্য করে সাংবাদিকের জমি দখলের চেষ্টা ও হামলা: চৌগাছা থানায় সাধারণ ডায়েরি

প্রতিনিধির নাম: / ৪৬৩ ভিউ:
আপডেট সময়: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৩৫ পূর্বাহ্ন

যশোর চৌগাছায় আদালতের রায় অমান্য করে সাংবাদিকের জমি দখলের চেষ্টা ও হামলা: চৌগাছা থানায় সাধারণ ডায়েরি

মোঃ মুজাহিদুল ইসলামঃ

যশোরের চৌগাছা উপজেলার ১নং ফুলসারা ইউনিয়নের সলূয়া গ্রামে আদালতের রায় তোয়াক্কা না করে এক সাংবাদিকের পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সালমান বিশ্বাস জীবনের নিরাপত্তা চেয়ে এবং বিবাদীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে: গত ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে চৌগাছা থানায় এই ডায়েরিটি করা হয় যার জিডি নম্বর ১৫৩০ এবং অনলাইন ট্র্যাকিং নম্বর HVQHZ6। ভুক্তভোগী সালমান বিশ্বাস ‘দৈনিক বিজয় বাংলাদেশ’ পত্রিকার সাংবাদিক এবং সলূয়া গ্রামের উত্তর পাড়ার মৃত আব্দুল জলিলের সন্তান। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি তার উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত পৈত্রিক জমি রক্ষণাবেক্ষণের জন্য আমিন দ্বারা পরিমাপ করতে গেলে একই গ্রামের প্রভাবশালী একটি চক্র বাধা দেয়। অভিযুক্তরা হলেন—মৃত মঙ্গল হোসেনের তিন ছেলে যথাক্রমে মোঃ জামির হোসেন (৫০), মোঃ নুর হোসেন (৩৮), মোঃ রফি হোসেন (৫৫) এবং মোঃ আনিচুর রহমানের ছেলে মোঃ আদর আলী (২৫)। তারা দলবদ্ধ হয়ে সাংবাদিক সালমান বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।খোঁজ নিয়ে জানা গেছে, বিরোধপূর্ণ এই জমিটি নিয়ে আদালতে দীর্ঘ সময় ধরে মামলা চলমান ছিল। মামলার রায়ে আদালত সালমান বিশ্বাসের পরিবারের মালিকানা নিশ্চিত করে রায় প্রদান করেন। অভিযুক্তরা ওই রায়ের বিরুদ্ধে কোনো উচ্চতর আদালতে আপিল না করায় আইনগতভাবে সালমান বিশ্বাসই জমির প্রকৃত স্বত্বাধিকারী। কিন্তু দখলদার চক্রটি আদালতের রায় মানতে নারাজ। গ্রাম পর্যায়ে একাধিকবার শালিস বৈঠক ডাকা হলেও হামলাকারীরা কোনো সিদ্ধান্ত মানতে রাজি হয়নি। শালিসে তারা কেন বাধা দিচ্ছে বা জমির মালিকানা দাবি করছে—তার কোনো যৌক্তিক কারণ বা প্রমাণ দেখাতে না পারলেও গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। তাদের বক্তব্য, “জমি আমাদের না হলেও তারা এই জমিতে আসতে পারবে না”—এমন অযৌক্তিক অজুহাতে তারা বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ বিষয়ে সালমান বিশ্বাস বলেন, “আদালতের রায় আমার পক্ষে থাকা সত্ত্বেও বিবাদীরা পেশিশক্তি দেখিয়ে আমাকে আমার জমিতে যেতে দিচ্ছে না। আমিন দিয়ে মাপার সময় তারা আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। আমি একজন সাংবাদিক হিসেবে নিজের অধিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশের শরণাপন্ন হয়েছি।”চৌগাছা থানা পুলিশ জিডিটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে। সাংবাদিকের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহল ও সাংবাদিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর