তুরাগ থানা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক জাকির হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
ঢাকা, ২ ফেব্রুয়ারি ২০২৬:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে বহিষ্কৃত তুরাগ থানা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক জনাব মোঃ জাকির হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিষয়টি পুনর্বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব জনাব মোস্তফা জামান আজ (২ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) জনাব এ বি এম এ রাজ্জাক জানান, “দল আশা করে, জনাব মোঃ জাকির হোসেন ভবিষ্যতে বিএনপির নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করবেন।”
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, বহিষ্কারাদেশ প্রত্যাহারের মাধ্যমে তিনি পুনরায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হতে পারবেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025