হোসেন মার্কেট পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক//
গাজীপুরে হোসেন মার্কেট পরিচালনা কমিটির উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে হোসেন মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব মোঃ শওকত হোসেন সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোসেন মার্কেট শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা উন্নয়ন কমিটির সভাপতি এবং হোসেন মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব এম শাহীন হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হোসেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী মোঃ মনির হোসেন।
দোয়া ও ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবউদ্দিন সরকার পাপ্পু, টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণ, টঙ্গী পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রভাষক বশির উদ্দিন, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহিম খান কালা এবং মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ সোহেল রানা চমনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় ব্যবসায়ীরা।
ইফতার পূর্বে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে সবাই একসঙ্গে ইফতার করেন। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025