টঙ্গীতে আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, টঙ্গী:
গাজীপুরের টঙ্গীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য এক্সট্রা কারিকুলাম কার্যক্রম হিসেবে কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়নের তত্ত্বাবধানে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার কৌশল জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারাতে প্রশিক্ষণ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রশিক্ষকরা জানান, এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনের সুযোগ পাবে এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হবে। বিশেষ করে মেয়েদের আত্মরক্ষায় এই উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপ হিসেবে অভিহিত করেন তারা।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে পাঠ্যক্রমের পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম চালু করা হচ্ছে। কারাতে প্রশিক্ষণ তারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025