চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৯ মাদক কারবারি
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম:
চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন ১৫ নম্বর ঘাট এলাকা থেকে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। এ সময় ইয়াবা পাচার ও ব্যবসার সঙ্গে জড়িত ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি এক প্রেস ব্রিফিং করেন। ব্রিফিংটি অনুষ্ঠিত হয় র্যাব-৭ এর মিডিয়া সেন্টার, সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্প (বহদ্দারহাট), চট্টগ্রামে।
প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, মাদকবিরোধী অভিযানে র্যাব সর্বদা তৎপর রয়েছে এবং দেশের বিভিন্ন স্থানে মাদক নির্মূলের লক্ষ্যে অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাবের এই সফল অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025