টঙ্গীতে পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা, কর্মী আটকে রাখার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক//
গাজীপুরের টঙ্গীর ৪৮ নম্বর ওয়ার্ডে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা প্রদান এবং কর্মীদের আটকে রাখার অভিযোগ উঠেছে একদল সন্ত্রাসীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি টঙ্গীর লেদু মোল্লা রোডের হাসান লেন এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, একদল ব্যক্তি হঠাৎ এসে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ময়লা সংগ্রহে বাধা দেয়। একপর্যায়ে তারা কর্মীদের হুমকি দিয়ে জানায়, এখন থেকে স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের নাম ব্যবহার করে তারাই ময়লা সংগ্রহ করবে এবং অন্য কাউকে তা করতে দেওয়া হবে না।
অভিযোগ রয়েছে, পরে তারা কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে জোরপূর্বক একটি কক্ষে আটকে রাখে। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আটক কর্মীদের উদ্ধার করে।
পরবর্তীতে স্থানীয়দের অনুরোধে পরিচ্ছন্নতা কর্মীরা পুনরায় ময়লা সংগ্রহ কার্যক্রম চালিয়ে যায়।
এলাকাবাসীর ভাষ্য,
“আমাদের এলাকার ময়লা আমরা নিজেরাই পরিষ্কার করি। বাইরের কেউ এসে এখানে আধিপত্য বিস্তার করতে পারবে না। প্রয়োজনে আমরা নিজেরাই ব্যবস্থা নেবো।”
ঘটনায় জড়িত হিসেবে উজ্জ্বল ও প্রান্ত নামে দুইজনের নাম উঠে এসেছে বলে জানা গেছে। এছাড়া পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলেন, ফুটেজ গণমাধ্যমে প্রকাশ করা হলে প্রকৃত দোষীদের শনাক্ত করা সহজ হবে।
এ ঘটনায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025