টঙ্গী স্টেডিয়ামে পহেলা বৈশাখে প্রীতি ম্যাচ, ২-১ গোলে জয়
খেলা শেষে পান্তা-ইলিশের আয়োজন, আনন্দঘন পরিবেশে উদযাপন
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
পহেলা বৈশাখ উপলক্ষে গাজীপুরের টঙ্গী স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে “টঙ্গী সোনালী অতীত”। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই খেলায় অংশগ্রহণকারীদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
খেলাটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য। নির্ধারিত সময়ে দারুণ লড়াই শেষে “টঙ্গী সোনালী অতীত” দল ২-১ গোলের ব্যবধানে জয়লাভ করে। ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়রা নৈপুণ্যপূর্ণ পারফরম্যান্স প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড় ও অতিথিদের জন্য ঐতিহ্যবাহী পান্তা-ইলিশের আয়োজন করা হয়। বৈশাখী এ আয়োজনে এক ভিন্নমাত্রা যোগ করে এবং সবার মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।
আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ঐতিহ্যকে আরও সুদৃঢ় করে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025