জাতীয় দলের সাবেক ফুটবলার হারুনুর রশিদকে সম্মাননা ক্রেস্ট প্রদান
টঙ্গী প্রতিনিধি //নুসরাত জাহান রিমি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ও টঙ্গীর ঐতিহ্যবাহী সংগঠন “সোনালী অতীত”-এর সভাপতি হারুনুর রশিদ-কে বিশেষ অতিথি হিসেবে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক ক্রীড়া ও সামাজিক অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের পক্ষ থেকে তাঁকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইদ্রিস খান। অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়া সংগঠক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের ফুটবলে হারুনুর রশিদের অবদান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস। দীর্ঘদিন ধরে তিনি ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
ক্রেস্ট গ্রহণ শেষে হারুনুর রশিদ আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্মৃতিচারণ ও ফটোসেশনে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025