টঙ্গীর দক্ষিণ আরিচপুরে পুলিশের যৌথ অভিযান: ছিনতাইকারী ও মাদকসেবিসহ আটক ৪
গাজীপুর জেলা প্রতিনিধি:মোখলেসুর রহমান
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের টঙ্গী পশ্চিম থানাধীন দক্ষিণ আরিচপুর হাজীর মাজার বস্তি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ২ জন ছিনতাইকারী ও ২ জন মাদকসেবিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১১ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারের লক্ষ্যে পুলিশের একাধিক ইউনিট অংশগ্রহণ করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ আরিচপুর হাজীর মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই ও মাদকসেবনের অভিযোগে মোট ৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নগরীর বিভিন্ন এলাকায় অপরাধ ও মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025