তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক, হাসপাতালে চিকিৎসাধীন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার উলানিয়া বন্দরে পাওনা টাকা নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিক হামলার শিকার হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উলানিয়া বাজারের মাছ ব্যবসায়ী জালাল হাওলাদার মোশারেফ নামের এক ব্যক্তির কাছে কিছু টাকা পাওনা ছিলেন। সকালে পাওনা টাকা চাইতে গেলে মোশারেফ তাকে আংশিক টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা সন্ধ্যায় দেওয়ার আশ্বাস দেন। তবে এতে জালাল হাওলাদার সন্তুষ্ট না হয়ে তার ছেলে ও কয়েকজন লোককে মোশারেফের কাছে পাঠান বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্তদের সেখানে পাওয়া যায়নি। পরে উলানিয়া বাজারে গিয়ে দেখা যায়, মোশারেফকে একটি গাড়ির ওপর বসিয়ে কয়েকজন ব্যক্তি মারধর করছেন বলে অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে তথ্য জানতে চাইলে উপস্থিত কয়েকজন ব্যক্তি সাংবাদিককে ‘ভুয়া সাংবাদিক’ আখ্যা দিয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় রড দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তিনি রক্তাক্ত হন।
আহত সাংবাদিককে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025