দেরীতে হলেও একক 'সঙ্গীত সন্ধ্যা' ছিল গৌরবের'...
৬২ বছর পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিংবদন্তী শিল্পী রুনা লায়লা'র একক 'সঙ্গীত সন্ধ্যা' অনুষ্ঠিত হলো শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে'..
মিলনায়তন ভরা দর্শক-শ্রোতাদের আনন্দ উৎসবের এই আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্ট্যালিন। প্রাণবন্ত সঙ্গীত সন্ধ্যার এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দেশবরেণ্য অভিনেতা সংস্কৃতিস্বজন আফজাল হোসেন।
শুরুতেই শিল্পী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পরিবেশন করেন 'দেশের জন্য যারা দিয়ে গেছো প্রাণ'। এরপর শিল্পীর জনপ্রিয় ১০টি গান পরিবেশন করেন এবং সেই সাথে জনপ্রিয় গানগুলোতে শিল্পীর সাথে কণ্ঠ মেলান দর্শক শ্রোতারাও।
শিল্পী রুনা লায়লা বলেন 'অনুষ্ঠানে প্রাপ্ত অর্থ দেশের বন্যার্তদের কল্যাণে দান করা হবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025