টংগীতে নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক, টংগী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ডাকা তথাকথিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে টংগীতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় সূত্র জানায়, টংগীর স্টেশন রোডের কামারপাড়া মোড়ে এই অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা সরকার শাহনূর ইসলাম রনি, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা এবং মহানগর তারেক জিয়া পরিষদের সদস্য সচিব বীর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন টংগী পূর্ব থানা তাতীদলের সিনিয়র সহসভাপতি রনি দেওয়ান, ৫৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক দপ্তর সম্পাদক শেখ মানিক এবং পূর্ব থানা যুবদল নেতা হুমায়ুন কবির, ফারুক মৃধা, মনির সিকদার, সানি, মাহরুফ, মফিজ উদ্দিন, হাবিব ও নাজমুল।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও তাতীদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। বক্তারা জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025