মাতারবাড়ীতে এলপিজি ও এলএনজি টার্মিনাল নির্মাণে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়ার এসকে গ্রুপ
নিজস্ব প্রতিবেদক,//
ঢাকা প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬
বাংলাদেশের জ্বালানি খাতে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসকে (SK) গ্রুপ। কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর এলাকায় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং লিকুইফাইড ন্যাচারাল গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণে বিনিয়োগ করতে চায় প্রতিষ্ঠানটি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এসকে গ্রুপের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে এবং এ খাতের অবকাঠামো উন্নয়নে সম্ভাব্য বিনিয়োগের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে এসকে গ্রুপের প্রতিনিধিদলটি মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে সেখানে আধুনিক এলপিজি ও এলএনজি টার্মিনাল স্থাপনে তাদের বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি তুলে ধরে।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের ইতিবাচক ও উদার নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বিনিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি এসকে গ্রুপের এই প্রস্তাবিত প্রকল্পের কার্যক্রম দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সংশ্লিষ্টরা মনে করছেন, মাতারবাড়ীতে দক্ষিণ কোরিয়ার এই শীর্ষ প্রতিষ্ঠানের বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি শিল্পায়নে নতুন গতি সঞ্চার হবে।
সম্পাদক ও প্রকাশক - মোঃ আওলাদ হোসেন
নির্বাহী সম্পাদক - মোঃ মিনহাজ উদ্দিন (শাহরিয়ার)
_______________________
কার্যালয়ের ঠিকানা : টঙ্গী থানা সংলগ্ন তালতলা রোড,মাছিমপুর,টঙ্গী,গাজীপুর সিটি করর্পোরেশন।
মোবাইল নম্বর: +৮৮০১৮১৭-৫১৭২৮৯, +৮৮০১৭৮২-১৭০৭৪১
ই-মেইল- Thedailydhakarkagoj.com@gmail.com
All rights reserved (Itsahreiar) © 2025