সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সিটি কর্পোরেশনকে (জিসিসি) একটি আধুনিক, যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ১৮০ দিনের (৬ মাস) এক উচ্চাভিলাষী ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট ও ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে সরকার

প্রতিনিধির নাম: / ৭৪৭ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৪:৫২ পূর্বাহ্ন

ঢাকা, ৪ জুন, ২০২৫ (বাসস): দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রায় ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট ও ৭০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ২২তম সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সংযুক্ত আরব আমিরাতের মেসার্স জেনট্রেড এফজেডই (প্রস্তুতকারক: ওসিপি এস.এ. মরক্কো) থেকে টিএসপিসিএলের জন্য প্রায় ৮৯ কোটি ৫০ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন রক ফসফেট কিনবে। যার প্রতি মেট্রিক টন রক ফসফেটের দাম পড়বে ২৩২ দশমিক ৯০ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন (সিসিসি) থেকে প্রায় ১৬৫ কোটি ৭৩ লাখ টাকায় ৪০ হাজার মেট্রিক টন এমওপি সার কিনবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৯ দশমিক ৬৩ মার্কিন ডলার।

কৃষি মন্ত্রণালয়ের আরেকটি প্রস্তাবের ভিত্তিতে বিএডিসি রাশিয়ার জেএসসি ‘ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রোডিনটর্গ)’ থেকে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রায় ১২৪ কোটি ৩০ লাখ টাকায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে। যার প্রতি মেট্রিক টন সারের দাম পড়বে ৩৩৯ দশমিক ৬৩ মার্কিন ডলার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর