সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টংগী মাজার বস্তিতে উত্তরা আর্মি ক্যাম্প এবং টঙ্গী পশ্চিম থানা পুলিশ কর্তৃক যৌথ অভিযানে গ্রেফতার ২৪ জন

প্রতিনিধির নাম: / ৩৭৫১০ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৯:০৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক :দেশের চলমান পরিস্থিতিতে জনসাধারণের জান-মাল সহ সার্বিক নিরাপত্তা এবং আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি আইন-বহির্ভূত কর্মকান্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় ১৭ জুন ২০২৫ তারিখ গোপন তথ্যের ভিত্তিতে টঙ্গী মাজার বস্তিতে অভিযান পরিচালনা করে ২৪ জন মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সাথে জড়িতদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ বাবু (২৩), আমির হোসেন (২৯), জিসান আহম্মেদ (২৫), উসমান (৩৩), রিপন (২৭), হুমায়ুন কবির (৩১), মোঃ শামীম (২৫), সোহের রানা (২৯), শফিকুল (২৩), মোঃ টিপু সুলতান (২৬), রাসেল (২৯), শাহিন (২৪), হাসিব (৩১), মোঃ তারেক (২৫), পারভেজ (৩২), নিলয় (৩৫), শাহীন আলম (২৭), রাকিব (২২), মেহেদী হাসান (২৫), জুয়েল (২৯), আকতার হোসেন (২৮), মোঃ ইউসুফ (২৫), জয় (২৭), এবং স্বপন (২৪)। মাদক ব্যবসায়ীদের কাছে ১৬ বোতল মদ, ০৬ টি মোবাইল ফোন, ০৫ রোল ইয়াবা সেবন পেপার, ০১ টি স্বর্ণের দুল, বিপুল পরিমানে মাদকদ্রব্য সেবন সামগ্রী , ০২ টি মানিব্যাগ, ২০ টি গ্যাস লাইট এবং নগদ ২,৬৫,০০০ টাকা জব্দ করা হয়। উল্লেখ্য যে, এই সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একই কারণে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদেরকে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ করা হলে তারা অপরাধ স্বীকার করে এবং পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার জন্য টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর