রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম: / ১০ ভিউ:
আপডেট সময়: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৩ অপরাহ্ন

হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত

মো জুয়েল পাঠান //গাজীপুর জেলা প্রতিনিধি

​গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৩৯ নং ওয়ার্ডের আক্কাস মার্কেট এলাকায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘হায়দ্রাবাদ ফুটবল লীগ’ (মিনিবার)-এর চূড়ান্ত ফাইনাল খেলা। ৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে লোহাদিরটেক স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে হায়দ্রাবাদ নবজাগরণ স্পোর্টিং ক্লাব।
​পূবাইল থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান কাজলের সভাপতিত্বে এবং পূবাইল থানা ওলামা দলের সদস্য সচিব রবিউল আলম রবির প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের ১ নং সহ-সভাপতি ও ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান মৃধা।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি রেখে খেলাটিকে সানন্দিত করেন:
​আনোয়ার হোসেন সরকার — সভাপতি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি
​হাবিবুল্লাহ রহমান হাবিব — সাধারণ সম্পাদক, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি
​বদরুজ্জামান মৃধা — সাংগঠনিক সম্পাদক, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপি
​তোফাজ্জল হোসেন মোল্লা — আহ্বায়ক সদস্য, ৩৯ নম্বর ওয়ার্ড কৃষক দলও
​মাহফুজুর রহমান — যুব নেতা ও স্থানীয় ব্যক্তিবর্গ
​এছাড়াও এলাকার ক্রীড়ামোদী হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন। খেলা শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ফ্রিজ ও টিভি পুরস্কার তুলে দেন। যুবসমাজকে মাদক ও অন্যায় থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই বলে আয়োজক ও অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর