শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন টঙ্গী স্টেডিয়ামের সামনে ময়লার ভাগার বন্ধের দাবিতে জামায়াতে ইসলামীর মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে যুবদলের মহাসড়কে অবস্থান ও প্রতিবাদ মিছিল

প্রতিনিধির নাম: / ২৮৮০ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

টঙ্গীতে আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে যুবদলের মহাসড়কে অবস্থান ও প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদক,
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল।
মঙ্গলবার বিকেলে টঙ্গী পূর্ব থানা যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিলটি মিলগেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্টেশন রোড ও মধুমিতা এলাকা প্রদক্ষিণ করে টঙ্গী বাজারের আনারকলি রোড এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক, টঙ্গী পূর্ব থানা যুবদলের সভাপতি এবং ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আকবর হোসেন ফারুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব, ৪৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হোসেন মণ্ডল।
সমাবেশ পরিচালনা করেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. বেনজির রহমান খান পিন্টু।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি লিটন মৃধা, টঙ্গী পূর্ব থানা কৃষক দলের সদস্য সচিব আবুল কালাম, যুবদল নেতা মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, ৪৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হাবিব মোল্লা, ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোকতাদি হোসেন লিপু মোল্লা, ৪৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি ফজরুল হক সরকার, ৫৬ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আবুল হোসেন, যুবদল নেতা আব্দুল কুদ্দুস, সাফিন আহম্মেদ শ্যামল, ৪৩ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি আলমগীর হোসেন পাঠান, ৫৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক হেলিমুর জামান কালু, ৪৯ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আব্দুল রশিদ, কৃষক নেতা মনির হোসেন, শাহজাহান মিয়া, সওকত হোসেন, সাকির আহম্মেদ, আরাফ রিফাতসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও রাজনৈতিক অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি ছড়ানোর যেকোনো অপচেষ্টা যুবদল কঠোরভাবে প্রতিহত করবে। তারা দাবি করেন, অতীতের মতো বর্তমানেও যুবদল রাজপথে সক্রিয় রয়েছে এবং দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, দেশের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। কেউ নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা, সামাজিক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা জানান, অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদল অতীতের মতো ভবিষ্যতেও মাঠে থাকবে এবং জনগণের নিরাপত্তা ও শান্তি রক্ষায় ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর