শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সিটি কর্পোরেশনকে (জিসিসি) একটি আধুনিক, যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ১৮০ দিনের (৬ মাস) এক উচ্চাভিলাষী ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভা আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। গাসিকের নবনিযুক্ত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধির নাম: / ৬৭ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন

গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

​মোঃ জুয়েল হোসেন পাঠান গাজীপুর জেলা প্রতিনিধি//
গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হারেজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে পূবাইল থানা বিএনপি’র উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘আপোষহীন নেত্রী’র স্মরণে এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ২৬ শে ফেব্রুয়ারি ​বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পুবাইল থানা বিএনপির সভাপতি আলহাজ্ব মনির হোসেন বকুল শিকদার, অনুষ্ঠান সঞ্চালনা করেন পুবাল থানা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ সরকার। আরো উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী, জাকির হোসেন সরকার, সদস্য সাখাওয়াত হোসেন খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরিফ ভুইয়া ও নজরুল ইসলাম খান বিকি ৪১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর মো মোবারক হোসেন মোল্লা, হারেজ আলি উচ্চ বিদ্যালয় কেন্দ্র কমিটির সদস্য সচিব হযরত আলী টিটু, পুবাইল থানা যুবদলের যুগ্ন আহবায়ক শুয়াইবুল হোসেন সোহাই, ফয়সাল,সাইফুল ইসলাম মামুন মোল্লা রাসেল মোল্লা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ নেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপোষহীন ভূমিকা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।নেত্রীর সংগ্রামী জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা
​দোয়া মাহফিল মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত
​ শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পূবাইল থানা বিএনপির অঙ্গ সংগঠনের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ , শিক্ষক, অভিভাবক এবং এলাকার সর্বস্তরের মানুষ। ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর