শিরোনাম: গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ
গাজীপুর প্রতিনিধি:
আসন্ন নির্বাচনে গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. মঞ্জুরুল করিম রনি ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। সোমবার তিনি ৫১, ৫২ ও ৫৩ নম্বর ওয়ার্ড ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনী প্রচারণা চালান।
প্রচারণাকালে তিনি মা-বোনসহ সর্বস্তরের ভোটারদের উদ্দেশে বলেন, “মা বোনদের বলে যাই, ধানের শীষে ভোট চাই। ১২ তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন।” এ সময় তাঁর সঙ্গে তাঁতি দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের গণসংযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে। প্রচারণায় স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।