মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, নিজস্ব থানা ভবনের উদ্বোধন করলেন জিএমপি কমিশনার এরশাদনগরে মাদকের রমরমা ব্যবসা: পারুল-মানিক দম্পতির বিরুদ্ধে অভিযোগ আজ ২৯-০৩-২০২৬ খ্রিঃ তারিখ রোজ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্পিকারের সহধর্মিণীর ইন্তেকাল আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ গাজীপুরে মশার উপদ্রব বৃদ্ধি: ৫৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর দাবিতে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের নতুন ডিসিকে ঘিরে নানা অভিযোগ, দুদকের অনুসন্ধান চলমান টঙ্গীতে কৃষকদল নেতা আব্বাস আলীকে পিটিয়ে জখম, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা, বিজয়ের সেজদায় প্রতিফলিত জনআকাঙ্ক্ষা

প্রতিনিধির নাম: / ২৩৬ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬, ১:৩৯ পূর্বাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা, বিজয়ের সেজদায় প্রতিফলিত জনআকাঙ্ক্ষা
নিজস্ব প্রতিবেদক//
দীর্ঘদিনের জুলুম, নির্যাতন, অপমান ও নানা জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশের সার্বিক সংকট মোকাবেলায় দৃঢ় নেতৃত্ব দিয়ে জনগণের আস্থার প্রতীক হিসেবে আবির্ভূত হয়েছেন।
রাজপথ থেকে রাজনীতি—সব পর্যায়ে অদম্য ও আপসহীন ভূমিকার জন্য পরিচিত এই জননেতা বিজয়ের মহানায়ক হিসেবে যখন মাটিতে সেজদাবনত হন, সেই দৃশ্য কেবল ব্যক্তিগত অনুভূতির প্রকাশ নয়; বরং তা হয়ে ওঠে কোটি মানুষের আশা, আবেগ ও সংগ্রামের প্রতিচ্ছবি।
এই সেজদা গর্বের—কারণ সত্যের জয় হয়েছে। এই সেজদা বিজয়ের—কারণ অন্যায় ও দমননীতির অবসান ঘটেছে। আর সর্বোপরি, এই সেজদা আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেশ গড়ার এক পবিত্র অঙ্গীকারের প্রতীক বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নতুন প্রত্যাশা ও সম্ভাবনার আলোয় বাংলাদেশের আকাশে আজ যেন নতুন সূর্য উদিত হয়েছে। দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও উন্নয়নমুখী রাষ্ট্র গঠনে তারেক রহমান হবেন আগামীর কর্ণধার—এমন প্রত্যাশা প্রকাশ করেছেন। টঙ্গী সাংবাদিক ক্লাবের সভাপতি মোঃ আওলাদ হোসেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর