ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক//
অদ্য ০৫-০২-২০২৬ খ্রি. তারিখে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ ইসরাইল হাওলাদার, পুলিশ কমিশনার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
এসময়ে কমিশনার মহোদয় সভায় উপস্থিত সকলের মতামত ও পরামর্শ গ্রহণ করেন ।
কমিশনার মহোদয় তার বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে
সকলকে এক সাথে কাজ করার আহবান জানান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান,
জেলা প্রশাসক, গাজীপুর ও রিটার্নিং কর্মকর্তা , গাজীপুর সিটি কর্পোরেশন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, ডিজিএফআই, সিভিল সার্জন, জেলা নির্বাচন অফিসার, র্যাব, এনএসআই, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদ্যুৎ সমিতি-১ গাজীপুর সকলের প্রতিনিধিবৃন্দ সহ জিএমপির উপ-পুলিশ কমিশনারবৃন্দ,বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন।