ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রতিনিধি এস এম জাহাঙ্গীর হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে ঢাকা-১৮ আসনে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
তুরাগ থানা দিন ৫৪ নম্বর ওয়ার্ডের কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ জনসভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। সভায় নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।