সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আজ ২৯-০৩-২০২৬ খ্রিঃ তারিখ রোজ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্পিকারের সহধর্মিণীর ইন্তেকাল আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ গাজীপুরে মশার উপদ্রব বৃদ্ধি: ৫৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর দাবিতে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের নতুন ডিসিকে ঘিরে নানা অভিযোগ, দুদকের অনুসন্ধান চলমান টঙ্গীতে কৃষকদল নেতা আব্বাস আলীকে পিটিয়ে জখম, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ দৌলদিয়ায় ফেরিতে উঠার সময় বাস নদীতে, নিখোঁজ-আহতের আশঙ্কা গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

আজ ২৯-০৩-২০২৬ খ্রিঃ তারিখ রোজ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

প্রতিনিধির নাম: / ১৭ ভিউ:
আপডেট সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

আজ ২৯-০৩-২০২৬ খ্রিঃ তারিখ রোজ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সকাল ১১:০০ ঘটিকায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার মহোদয় মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দায়িত্ব পালনের আহ্বান জানান। বিভিন্ন স্থানে জ্বালানি তেলের সংকটের কারণে জ্বালানি তেলের পাম্প সহ বিভিন্ন ডিপোসমূহ পরিদর্শন ও নজরদারীতে রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তিনি জিএমপির বিভিন্ন ইউনিটে অনুদ্ঘাটিত মামলাসমূহ দ্রুত উদ্ঘাটন, নিষ্পত্তি ত্বরান্বিত করা, ওয়ারেন্ট তামিল জোরদার করা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অপরাধ পর্যালোচনা সভার পরবর্তীতে ঈদ উল ফিতর, ২০২৬ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে এ পুনর্মিলনী পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করবে। তিনি সকলকে পেশাদারিত্ব, ঐক্য ও মানবিকতা বজায় রেখে জনগণকে মানসম্মত সেবা প্রদানের আহ্বান জানান।
উক্ত অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনীতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ জিএমপির বিভিন্ন ইউনিট (ট্রাফিক, ডিবি, সিটিএসবি, কোর্ট) এর পুলিশ কর্মকর্তাগণ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পুলিশ সুপার, সিআইডি এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর