আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ
স্টাফ রিপোর্টার:আরিফুল ইসলাম মুন্না
সাদাফ সুলতান ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ আজ (২৮ মার্চ) উদ্বোধন হতে যাচ্ছে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কুলিয়ারচর উপজেলা দল এবং লায়ন্স অফ সোনারগাঁ। ম্যাচটি দুপুর ১২টায় সোনারগাঁ মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হবে।
এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ক্রীড়াপ্রেমী দর্শকদের মাঠে উপস্থিত থেকে উদ্বোধনী ম্যাচসহ পুরো টুর্নামেন্ট উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো