শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের নতুন ডিসিকে ঘিরে নানা অভিযোগ, দুদকের অনুসন্ধান চলমান টঙ্গীতে কৃষকদল নেতা আব্বাস আলীকে পিটিয়ে জখম, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ দৌলদিয়ায় ফেরিতে উঠার সময় বাস নদীতে, নিখোঁজ-আহতের আশঙ্কা গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা মরকুন টিএনটি কোলনি মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত মিনি ডে-নাইট ফুটবল টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গাইবান্ধায় তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা রাজশাহীতে হিরোইন সহ গ্রেফতার ১ মোঃ আরিফুর রহমান তুষারের কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের সমন্বয়ক
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরের নতুন ডিসিকে ঘিরে নানা অভিযোগ, দুদকের অনুসন্ধান চলমান

প্রতিনিধির নাম: / ৫৭ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

গাজীপুরের নতুন ডিসিকে ঘিরে নানা অভিযোগ, দুদকের অনুসন্ধান চলমান
বিশেষ প্রতিনিধি
গাজীপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূইয়া ও তার স্ত্রী মিনারা নাজমীনের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের বিষয়ে বর্তমানে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক সূত্রে জানা গেছে, নুরুল করিম ভূইয়া ও মিনারা নাজমীনের স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। অনুসন্ধান কর্মকর্তা হিসেবে দুদকের সহকারী পরিচালক সৌরভ দাস দায়িত্ব পালন করছেন।
অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে থাকাকালে বিভিন্ন পদে দায়িত্ব পালন করার সময় তারা ঘুষ ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বিশেষ করে ভূমি প্রশাসনে দায়িত্ব পালনকালে ঘুষের বিনিময়ে সরকারি জমি বরাদ্দ দেওয়া এবং অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
এছাড়া, বিদেশে উচ্চশিক্ষার নামে দীর্ঘ সময় অবস্থান করে বিলাসবহুল জীবনযাপন এবং অবৈধ অর্থ বিদেশে পাচারের অভিযোগও রয়েছে। যদিও এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো প্রমাণ এখনো প্রকাশ্যে আসেনি।
নুরুল করিম ভূইয়া সম্প্রতি গাজীপুর জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার এই পদায়নকে ঘিরে প্রশাসনের কিছু মহলে বিস্ময় দেখা দিয়েছে বলে জানা গেছে, কারণ অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধান এখনও চলমান।
এদিকে, তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে এক ভুক্তভোগী লিখিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে অভিযোগ করেছেন বলেও জানা গেছে।
তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে নুরুল করিম ভূইয়া গণমাধ্যমকে বলেন, “এগুলো পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা।”
দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর