শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ গাজীপুরে মশার উপদ্রব বৃদ্ধি: ৫৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর দাবিতে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরের নতুন ডিসিকে ঘিরে নানা অভিযোগ, দুদকের অনুসন্ধান চলমান টঙ্গীতে কৃষকদল নেতা আব্বাস আলীকে পিটিয়ে জখম, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ দৌলদিয়ায় ফেরিতে উঠার সময় বাস নদীতে, নিখোঁজ-আহতের আশঙ্কা গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা মরকুন টিএনটি কোলনি মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত মিনি ডে-নাইট ফুটবল টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গাইবান্ধায় তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরে মশার উপদ্রব বৃদ্ধি: ৫৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর দাবিতে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ

প্রতিনিধির নাম: / ৪৬ ভিউ:
আপডেট সময়: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

গাজীপুরে মশার উপদ্রব বৃদ্ধি: ৫৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর দাবিতে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
নিজস্ব প্রতিবেদক//
গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় দিন দিন মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মশার অত্যাচারে স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে উঠেছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা।
এ অবস্থায় নগরবাসীর পক্ষ থেকে গাজীপুর সিটি কর্পোরেশন-এর প্রশাসক মোঃ শওকত হোসেন সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। নাগরিকরা দাবি জানিয়েছেন, সিটি কর্পোরেশনের আওতাধীন ৫৮টি ওয়ার্ডে নিয়মিত ও কার্যকরভাবে মশা নিধন কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনীয় ওষুধ ছিটানো হোক।
স্থানীয় বাসিন্দারা জানান, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের ঝুঁকি বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
এ বিষয়ে প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে সচেতন মহল বলছে, নিয়মিত ফগিং কার্যক্রম ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হলে এ সমস্যা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর