বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে কৃষকদল নেতা আব্বাস আলীকে পিটিয়ে জখম, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ দৌলদিয়ায় ফেরিতে উঠার সময় বাস নদীতে, নিখোঁজ-আহতের আশঙ্কা গাজীপুর সিটি কর্পোরেশনের আগামী ১৮০ দিনের কর্মপরিকল্পনা মরকুন টিএনটি কোলনি মাঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে আয়োজিত মিনি ডে-নাইট ফুটবল টঙ্গী পূর্ব থানাধীন ৫০নং ওয়ার্ড তাঁতি দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা গাইবান্ধায় তেলের সংকট মোকাবেলায় জরুরি মতবিনিময় সভা রাজশাহীতে হিরোইন সহ গ্রেফতার ১ মোঃ আরিফুর রহমান তুষারের কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের সমন্বয়ক দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টঙ্গী মুদাফা গ্রামে ঈদ উপহার বিতরণ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে কৃষকদল নেতা আব্বাস আলীকে পিটিয়ে জখম, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ

প্রতিনিধির নাম: / ৪৩ ভিউ:
আপডেট সময়: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন

টঙ্গীতে কৃষকদল নেতা আব্বাস আলীকে পিটিয়ে জখম, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ
স্টাফ রিপোর্টার, গাজীপুর:
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন এলাকায় কৃষকদলের সভাপতি আব্বাস আলীকে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি এলাকায় মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আব্বাস আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগ রয়েছে, একই চক্রের সদস্যরা কিছুদিন আগে এক যুবককে পিটিয়ে হত্যা করে এবং আরেকজনের হাত কেটে দেয়। এসব ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, মমিন চিশতী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার নেতৃত্বেই এসব সহিংস কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে বলে দাবি করা হয়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

One response to “টঙ্গীতে কৃষকদল নেতা আব্বাস আলীকে পিটিয়ে জখম, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ক্ষোভ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর