বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল

প্রতিনিধির নাম: / ৬৮ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো-এর আত্মার মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আহসানুল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন উদ্দিন সরকার এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় অবদান, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার ভূমিকা এবং আরাফাত রহমান কোকোর জীবন ও কর্ম স্মরণ করেন। বক্তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সভাপতি হাসান উদ্দিন সরকার প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি, এমপি’র সঙ্গে তাঁতি দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনের পরিচয় করিয়ে দেন।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর