মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
এরশাদ নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, দুজনের অবস্থা গুরুতর টঙ্গীতে এম এ মান্নান পাঠাগার পুনঃস্থাপনের দাবি এলাকাবাসীর যাত্রীদের কল্যাণের নামে নিজে টাকার পাহাড় গড়েছেন মোজাম্মেল জীবনযুদ্ধে লড়ছেন সাংবাদিক আব্দুল হামিদ খান দেশবাসীর দোয়া কামনায় পরিবার গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন মেয়র জাহাঙ্গীর আলম টঙ্গীতে মাদক মুক্ত সমাজ গঠনের অঙ্গীকার। ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কাজী মইনুল ইসলাম মনু রুহুল কবির রিজভীর দপ্তরে অস্থায়ী নিয়োগ, ব্যক্তিগত কর্মকর্তা তুষার টঙ্গীতে পরিচ্ছন্নতা কার্যক্রমে বাধা, কর্মী আটকে রাখার অভিযোগ গাজীপুরের কালীগঞ্জে জুতার ভেতরে ইয়াবা পাচার, দুই নারী আটক বন্ধুর জন্মদিনে শিমুলের অফিসে ছোট আয়োজন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

এরশাদ নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, দুজনের অবস্থা গুরুতর

প্রতিনিধির নাম: / ৩৩ ভিউ:
আপডেট সময়: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১০:৩১ অপরাহ্ন

এরশাদ নগরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫, দুজনের অবস্থা গুরুতর
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের টঙ্গীর এরশাদ নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরনো বিরোধকে কেন্দ্র করে সোহাগ মিয়া ও অহিদুল ইসলামের ওপর প্রতিপক্ষ রবু ইসলাম (রবো) ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারির সূত্রপাত হয়।
সংঘর্ষ চলাকালে অহিদুল ইসলামের মা লাকি আক্তার ছেলেদের রক্ষা করতে এগিয়ে এলে তিনিও গুরুতর আহত হন।
আহতরা হলেন— সোহাগ মিয়া (২২), অহিদুল ইসলাম (২৪), লাকি আক্তার এবং অপর পক্ষের মোঃ শাকিলসহ আরও একজন। আহতদের টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে গুরুতর আহত সোহাগ ও অহিদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জড়িতদের মধ্যে প্রথম পক্ষের সোহাগ মিয়া, অহিদুল ইসলাম ও লাকি আক্তার এবং দ্বিতীয় পক্ষের রবু ইসলাম (২৫), মোঃ শাকিল ও সাগর (২৩)—তারা সবাই এরশাদ নগরের বাসিন্দা।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর