শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ১৯৯৪ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত টঙ্গীতে বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমিতির পূর্ণমিলনী অনুষ্ঠিত টঙ্গীর দত্তপাড়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে সাংবাদিক মোঃ আওলাদকে চান এলাকাবাসী সংরক্ষিত নারী আসন: গাজীপুরে আলোচনার কেন্দ্রে বীনা চৌধুরী মাদকমুক্ত সমাজ গঠনে সমাবেশে জনসম্পৃক্ততার আহ্বান অবৈধ স্থাপনা অপসারণে জোরদার অভিযান, তবে স্থায়ী সমাধানে নজরদারির দাবি টঙ্গী-জয়দেবপুর সড়কে অবৈধ স্থাপনা সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে সংসদে বিল পাস রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া, গণতন্ত্র নিয়ে উদ্বেগ বাসন থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করতঃ নিম্ন লিখিত আসামীদের গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে সাংবাদিক মোঃ আওলাদকে চান এলাকাবাসী

প্রতিনিধির নাম: / ৮ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে সাংবাদিক মোঃ আওলাদকে চান এলাকাবাসী
প্রাণের বাংলাদেশ ডেস্ক:
গাজীপুর মহানগরের ৫৪ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের অবহেলা ও উন্নয়ন সংকটের মধ্যে নতুন নেতৃত্বের প্রত্যাশা জোরালো হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, নানা প্রতিশ্রুতি সত্ত্বেও বিগত সময়গুলোতে ওয়ার্ডটির কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবার মান নিয়ে রয়েছে ব্যাপক অসন্তোষ।
এমন প্রেক্ষাপটে আগামী সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন গণমাধ্যম কর্মী মোহাম্মদ আওলাদ হোসেন। স্থানীয়দের একটি বড় অংশ তাকে প্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
এলাকাবাসীর ভাষ্য, আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সাধারণ মানুষের সমস্যা কাছ থেকে দেখার অভিজ্ঞতা ও প্রতিবাদী মনোভাব তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
জানা যায়, এলাকাবাসীর অনুরোধেই তিনি আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এ বিষয়ে মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, “এটি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, বরং ওয়ার্ডবাসীর প্রত্যাশার প্রতিফলন। আমি চাই তাদের স্বপ্ন ও অধিকার বাস্তবায়নে কাজ করতে।”
স্থানীয় স্থায়ী বাসিন্দা হিসেবে বেড়ে ওঠা আওলাদ হোসেনের শৈশব কেটেছে টঙ্গী ও তুরাগ নদীর তীরবর্তী এলাকায়। ফলে এলাকার সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে তার রয়েছে গভীর ধারণা।
বিশ্লেষকদের মতে, যদি তিনি নির্বাচিত হন, তাহলে দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ৫৪ নম্বর ওয়ার্ডে নতুন ধারার নেতৃত্ব ও উন্নয়নের গতি সঞ্চার হতে পারে। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে জনগণের প্রত্যাশা কতটা প্রতিফলিত হয় ব্যালটের মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর