সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাতীয় শহিদ সেনা দিবস-আত্মত্যাগের স্মৃতি, দায়িত্বের অঙ্গীকার নবনিযুক্ত ও বিদায়ী আইজিপির সম্মানে সংবর্ধনা বাংলাদেশে আরো বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সিটি কর্পোরেশনকে (জিসিসি) একটি আধুনিক, যানজটমুক্ত এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে ১৮০ দিনের (৬ মাস) এক উচ্চাভিলাষী ‘মাস্টারপ্ল্যান’ ঘোষণা
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

মায়ের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক রুপা-শাকিল দম্পতি

প্রতিনিধির নাম: / ৬৮৭ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৫:৫৬ পূর্বাহ্ন

সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তার স্ত্রী ফারজানা রুপা প্যারোলে মুক্তি পেয়েছেন। ময়মনসিংহে রুপার মা হোসনে আরা বেগমের জানাজায় যোগ দেওয়ার জন্য জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দি এই দম্পতিকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার এ তথ্য জানান।

তিনি জানান, বেসরকারি চ্যানেল একাত্তর টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ফারজানা রুপার মা হোসনে আরা বেগম মারা যান।

সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহার বলেন, সন্ধ্যা ৬টায় তারা মুক্তি পেয়েছে। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে একই সময়ে শাকিল আহমেদও মুক্তি পেয়েছে।

কত ঘণ্টার জন্য মুক্তি পেয়েছে জানতে চাইলে তিনি বলেন, আনুষ্ঠানিকতা শেষে তাদের কারা কর্তৃপক্ষের কাছে নিয়ে আসা হবে।

রূপার ভাগ্নে নবনীল সরকার জানিয়েছেন, রুপা সন্ধ্যা ৬.৪৫ টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন।

এর আগে গতকাল সন্ধ্যা ৭টায় হোসনে আরা বেগম মারা যান বলে জানান নবনীল।

গত ২১ আগস্ট এই দুজনকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/১১জুন/এলএম/এসএ)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর