শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকো-এর আত্মার মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আহসানুল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম মঞ্জুরুল করিম রনি, এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রশাসক শওকত হোসেন সরকার। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সালাউদ্দিন উদ্দিন সরকার এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। তিনি তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনায় অবদান, বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার ভূমিকা এবং আরাফাত রহমান কোকোর জীবন ও কর্ম স্মরণ করেন। বক্তারা দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন।
এ সময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সভাপতি হাসান উদ্দিন সরকার প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি, এমপি’র সঙ্গে তাঁতি দলের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন খোকনের পরিচয় করিয়ে দেন।
মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।