গাছা খালের খনন কাজের শুভ উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক//
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা, পরিবেশ সুরক্ষা এবং নগরীর সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় গাছা খালের উন্নয়ন, সৌন্দর্যবর্ধন ও পরিবেশ সুরক্ষামূলক কাজ শীর্ষক প্রকল্পের আওতায় গাছা খালের পূর্ণাঙ্গ খনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার এবং গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এম মনজুরুল করিম রনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গাছা খালের খনন ও উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে জলাবদ্ধতা নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে এটি নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে সহায়ক হবে।
স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।