টঙ্গীতে গণঅধিকার পরিষদের রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে গণঅধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ মাঠে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা গণঅধিকার পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি তার বক্তব্যে সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। তিনি বলেন, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
#টঙ্গীতে
#টঙ্গী_পূর্ব_ও_পশ্চিম_থানা
#গণঅধিকার_পরিষদ
#সিরাজ_উদ্দিন_সরকার_বিদ্যানিকেতন