মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাজশাহীতে হিরোইন সহ গ্রেফতার ১ মোঃ আরিফুর রহমান তুষারের কৃতজ্ঞতা প্রকাশ বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের সমন্বয়ক দেশবাসীকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরের টঙ্গী মুদাফা গ্রামে ঈদ উপহার বিতরণ হারেজ আলি উচ্চবিদ্যালয় নির্বাচনী কেন্দ্রের সদস্য সচিব হযরত আলী টিটুর ঈদ উপহার বিতরণ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর অসুস্থতায় স্তব্ধ হয়ে পড়েছে,বিএনপির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়। দাড়াইল গ্রামবাসীর মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ পূবাইল থানা যুবদল নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ পূবাইলে ৩৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী নুরুজ্জামান মৃধার ঈদ উপহার বিতরণ টঙ্গীতে বিএনপির উদ্যোগে ঈদ উপহার ও বস্ত্র বিতরণ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

রাজশাহীতে হিরোইন সহ গ্রেফতার ১

প্রতিনিধির নাম: / ৩৯ ভিউ:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

রাজশাহীতে হিরোইন সহ গ্রেফতার ১

মোঃ গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহী-তে অভিনব কায়দায় জুতা ও শার্টের কলারের ভেতরে লুকিয়ে হেরোইন বহনকালে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।
গ্রেপ্তার ব্যক্তি মামুন মোল্লা (৩১), যিনি নারায়ণগঞ্জ সদর থানার এনায়েতপুর এলাকার বাসিন্দা।
র‍্যাব জানায়, রোববার বিকেল পৌনে চারটার দিকে রাজশাহী মহানগরের দামকুড়া থানাধীন হরিপুর কালুর ডাঙ্গা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি অটোরিকশায় থাকা যাত্রীকে সন্দেহ হলে তল্লাশি করা হয়। এ সময় তার জুতার ভেতর এবং শার্টের কলারের লোগোর নিচে সেলাই করে রাখা ১০৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এছাড়া তার কাছ থেকে নগদ ৬ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে মাদক সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত হেরোইন নিজ এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই বহন করছিলেন বলে জানিয়েছেন তিনি।
এ ঘটনায় তার বিরুদ্ধে দামকুড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর