বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, নিজস্ব থানা ভবনের উদ্বোধন করলেন জিএমপি কমিশনার এরশাদনগরে মাদকের রমরমা ব্যবসা: পারুল-মানিক দম্পতির বিরুদ্ধে অভিযোগ আজ ২৯-০৩-২০২৬ খ্রিঃ তারিখ রোজ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্পিকারের সহধর্মিণীর ইন্তেকাল আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ গাজীপুরে মশার উপদ্রব বৃদ্ধি: ৫৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর দাবিতে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী

প্রতিনিধির নাম: / ৩৮ ভিউ:
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:০২ অপরাহ্ন

গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী
স্টাফ রিপোর্টার, গাজীপুর | ৩১ মার্চ ২০২৬
গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী। মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপণে এ নিয়োগের ঘোষণা দেওয়া হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, গাজীপুর জেলা পরিষদসহ দেশের মোট ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ৩ অনুযায়ী জেলা পরিষদ আইন, ২০০০-এর ৮২ক-(১) ধারা মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তিদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক(৩) অনুযায়ী নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা চেয়ারম্যানের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বিএনপির সাবেক প্রতিমন্ত্রী চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকীর পুত্র। তাঁর গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর