রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে অসুস্থ ঘোড়ার মাংস জব্দ, রেস্টুরেন্টে সরবরাহের অভিযোগ গাজীপুরে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল গাজীপুরে মাইক্রোবাসের চাপায় নারী নিহত, আহত ২ শিশু; চালক পলাতক গোয়েন্দা নজরদারিতে মন্ত্রী-এমপিরা দুই সপ্তাহ পরপর প্রতিবেদন, ইতোমধ্যে ২ মন্ত্রীসহ ২৮ জনপ্রতিনিধির তথ্য প্রধানমন্ত্রীর টেবিলে চট্টগ্রামে ১৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৯ মাদক কারবারি মাদকমুক্ত সমাজ গঠনে সমাবেশে জনসম্পৃক্ততার আহ্বান টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজের ১৯৯৪ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত টঙ্গীতে বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী সমিতির পূর্ণমিলনী অনুষ্ঠিত টঙ্গীর দত্তপাড়ায় মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান গাজীপুর মহানগর ৫৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে সাংবাদিক মোঃ আওলাদকে চান এলাকাবাসী
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরে মাইক্রোবাসের চাপায় নারী নিহত, আহত ২ শিশু; চালক পলাতক

প্রতিনিধির নাম: / ৪১ ভিউ:
আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৫:৫২ অপরাহ্ন

গাজীপুরে মাইক্রোবাসের চাপায় নারী নিহত, আহত ২ শিশু; চালক পলাতক
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:
গাজীপুর মহানগরের পূবাইল এলাকায় দ্রুতগতির একটি মাইক্রোবাসের চাপায় মোসা. আসমা আক্তার (৩৪) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শিশু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে পূবাইলের মিরের বাজার রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসমা আক্তার তার সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় রেলক্রসিং এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মাইক্রোবাস (ঢাকা মেট্রো ঘ-৫৩৯৫১৬) তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং সঙ্গে থাকা দুই শিশু গুরুতর আহত হয়।
নিহত আসমা আক্তার গাজীপুর মহানগরের ৪২ নম্বর ওয়ার্ডের করমতলা এলাকার সাবেক ছাত্রদল নেতা আরিফ দেওয়ানের স্ত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনার পর স্থানীয় জনতা মাইক্রোবাসটি আটক করতে সক্ষম হলেও চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আহত শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর