বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
যশোর চৌগাছায় আদালতের রায় অমান্য করে সাংবাদিকের জমি দখলের চেষ্টা ও হামলা: চৌগাছা থানায় সাধারণ ডায়েরি গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ পুলিশের চার্জশিটের পরও অভিযূক্তদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে অনীহা বিটিসিএল’র ‎ তুরাগ থানা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক জাকির হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার গাজীপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণে তাঁতি দলের নেতা সোহেল সিদ্দিকী ধানের শীষে ভোট দিবো, মিলেমিশে দেশ গড়বো”—এই স্লোগানকে সামনে রেখে ঐক্যবদ্ধ প্রচার। গণসংযোগ: ৩৮নং ওয়ার্ড দক্ষিণ খাইলকুরের টঙ্গী পশ্চিম থানা তাঁতীদলের সভাপতি সোহেল সিদ্দিকীর পক্ষ থেকে মহিলা টিম টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজে গাজীপুর ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এম মনজুরুল করিম রনির সহধর্মিনী তাপসী তন্ময় তমা চৌধুরী উপস্থিতিতে প্রভাষক বসির উদ্দিন ভাই সকল শিক্ষক এবং শিক্ষিকাদের কাছে দোয়া চাইছেন গাজীপুরে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক, ধানের শীষে ভোট চাইলেন তাপসী তন্ময় চৌধুরী গাজীপুরের জনপ্রিয় জননেতা জনাব মোহাম্মদ নুরুল ইসলাম দিপু এক বক্তব্যে বলেন,
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরে ২৪ লাখ টাকা ছিনতাই

প্রতিনিধির নাম: / ৬৯ ভিউ:
আপডেট সময়: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

গাজীপুরে ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুর জেলা প্রতিনিধি// আজিম শেখ
নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্য দিবালোকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বাসন থানার ওসি হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাচ বাংলা ব্যাংকের ভোগড়া বাইপাস এজেন্ট ব্যাংকিং শাখা থেকে ২৪ লাখ টাকা চান্দনা চৌরাস্তা শাখায় জমা দিতে যাচ্ছিলেন এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার এক সহকারী। তারা একটি ব্যাগে করে টাকা বহন করে চান্দনা চৌরাস্তা কাঁচা বাজারের পশ্চিম পাশে কাজিম উদ্দিন চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা ছিনতাইকারীরা ২-৩টি মোটরসাইকেলে এসে তাদের গতিরোধ করে।

এ সময় দুর্বৃত্তরা একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করে। বিস্ফোরণের শব্দে মানুষজন দিকভ্রান্ত হয়ে পড়লে সুযোগ নিয়ে ছিনতাইকারীরা টাকা বহনকারী দুজনকে মারধর করে ব্যাগ ছিনিয়ে নেয় এবং দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে বাসন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলামত সংগ্রহ করে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ, সম্ভাব্য পালানোর পথ শনাক্ত এবং ছিনতাইকারীদের চিহ্নিত করতে একাধিক টিম একযোগে কাজ শুরু করছে।


আপনার মতামত লিখুন :

2 responses to “গাজীপুরে ২৪ লাখ টাকা ছিনতাই”

Leave a Reply to Dante2486 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর