গাজীপুর–০২ আসনের নবনির্বাচিত এমপি এম. মঞ্জুরুল করিম রনিকে টঙ্গীর সাংবাদিক ক্লাবের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক//
গাজীপুর–০২ আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে টঙ্গীর সাংবাদিক ক্লাব। এক অভিনন্দন বার্তায় ক্লাবের সভাপতি মোহাম্মদ আওলাদ হোসেন বলেন, জনগণের বিপুল আস্থা, ভালোবাসা ও ভোটের মর্যাদা রক্ষা করে এম. মঞ্জুরুল করিম রনি তাঁর ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন—এমন প্রত্যাশা রাখে টঙ্গীর সাংবাদিক ক্লাব।
তিনি আরও বলেন, এম. মঞ্জুরুল করিম রনির নেতৃত্বে গাজীপুর–০২ আসন উন্নয়ন, সুশাসন ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার পথে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে নবনির্বাচিত এমপির সুস্থতা, শক্তি ও প্রজ্ঞা কামনা করে গাজীপুরবাসীর আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন তাঁর কর্মে দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।