মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

বাগেরহাট-৩ আসনে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির অঙ্গীকার শেখ আব্দুল ওয়াদুদের

প্রতিনিধির নাম: / ৪৯৭ ভিউ:
আপডেট সময়: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ন

বাগেরহাট-৩ আসনে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির অঙ্গীকার শেখ আব্দুল ওয়াদুদের
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট-৩ (রামপাল–মোংলা) সংসদীয় আসনে নির্বাচনি প্রচারণায় উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির সুস্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ। তিনি বলেছেন, ভয়-ভীতি ও সহিংসতার রাজনীতি দিয়ে জনগণের রায় ঠেকানো যাবে না।
শুক্রবার বিকেলে রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের বাসস্ট্যান্ড মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জানান, রামপাল-মোংলার মানুষের শান্তি, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই তাঁর রাজনৈতিক অঙ্গীকার।
শেখ আব্দুল ওয়াদুদ বলেন, দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে খুলনা-মোংলা মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে মোংলা নদীর ওপর সেতু নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্ল্যা রহমাতুল্লাহ। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর