বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার পুষ্পস্তবক অর্পণ সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা গাজীপুর-২আসনে এম মঞ্জুরুল করিম রনি নির্বাচিত হওয়ায় টঙ্গীতে মিলাদ ও দোয়া কামনা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর প্রেসব্রিফিং হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য গাজীপুর–২ আসনে গণতন্ত্র পুনরুদ্ধারের মহা বিজয় উপলক্ষে ৫০ নং ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ গাজীপুর -৫ আসনে ধানের শীষের বিজয় উপলক্ষে মসজিদে দোয়া অনুষ্ঠান ও মিষ্টি বিতরণ তারেক রহমানের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা, বিজয়ের সেজদায় প্রতিফলিত জনআকাঙ্ক্ষা গাজীপুর–০২ আসনের নবনির্বাচিত এমপি এম. মঞ্জুরুল করিম রনিকে টঙ্গীর সাংবাদিক ক্লাবের শুভেচ্ছা টঙ্গীর পূর্ব থানা ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও লিফলেট বিতরণ। গাজীপুর-২ আসনে ধানের শীষের পক্ষে তৃণমূল প্রচারণা,
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা

প্রতিনিধির নাম: / ৩৯ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক//
সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা
জনগণের সেবাই এমপিদের একমাত্র দায়িত্ব—দম্ভ, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’
ঢাকা: সংসদীয় দলের প্রথম বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে স্পষ্ট ও কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, “আপনারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন—জনগণের ওপর ছড়ি ঘোরাতে নয়।”
প্রধানমন্ত্রী বলেন, এই বিজয় কোনো দম্ভ প্রদর্শনের উপলক্ষ নয়; বরং মানুষের সেবা করার এক বিশাল দায়িত্ব। দীর্ঘ ১৭ বছরের নিপীড়নের পর মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে—সে নিঃশ্বাস যেন কোনো জনপ্রতিনিধির আচরণে বিষিয়ে না ওঠে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি জোর দিয়ে বলেন, “যদি কেউ এই বিজয়কে ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার মাধ্যম বানান, কিংবা চাঁদাবাজি ও দখলদারির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন—তার রক্ষা নেই।” এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, অপরাধে জড়িত হলে দলীয় পদবি বাতিলের পাশাপাশি নিজ উদ্যোগে আইনের হাতে তুলে দেওয়া হবে।
দলের ভাবমূর্তি রক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “দলের ভাবমূর্তি নষ্ট করার অধিকার আমি কাউকে দেইনি।” এমপিদের প্রটোকলকেন্দ্রিক মনোভাব পরিহার করে জনগণের খাদেম হিসেবে মাঠে থাকার নির্দেশ দেন তিনি।
বৈঠকে উপস্থিত নেতারা জানান, প্রধানমন্ত্রীর এই স্পষ্ট নির্দেশনা দলীয় শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে। জনস্বার্থে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী, যাতে নতুন যাত্রায় জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর