সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’ গাজীপুর পূবাইলে ৭১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত: সাধারণ সম্পাদক হলেন মোহাম্মদ ইসরাইল হাওলাদার জুলাই হত্যাকাণ্ডের বিচার ও দুর্নীতিবাজদের শাস্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন স্ত্রীর বিরুদ্ধে অপহরণ, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগ; টঙ্গী পশ্চিম থানায় মামলা আবেদন
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রীর

প্রতিনিধির নাম: / ৩০১ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন

টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রীর

স্টাফ রিপোর্টার।

গাজীপুরের টঙ্গীতে পারিবারিক কলহের জের ধরে স্বামী দুলাল হোসেন রকির গোপনাঙ্গ কেটে নিয়ে টঙ্গী পূর্ব থানায় হাজির হয়েছেন তার স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক (২৫)।

বুধবার মধ্যরাতে টঙ্গীর মরকুন টেকপাড়া এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

খবর পেয়ে থানা পুলিশ গুরুতর আহত ভুক্তভোগী রকিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

আহত দুলাল হোসেন রকি মরকুন টেকপাড়া এলাকার আলী আজগরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক।

পুলিশ হেফাজতে থাকা রকির স্ত্রী তানজিমা আক্তার ঝিনুক নরসিংদী জেলার রায়পুরা থানার বগারগুত গ্রামের জাকারিয়া ইসলামের মেয়ে। তিনি পেশায় একজন গার্মেন্টস কর্মী।

পুলিশ জানায়, চারিত্রিক স্খলন ও পরকীয়ায় আসক্ত থাকা নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বিরাজ করছিল। ঘটনার দিন রাতে এসব বিষয় নিয়ে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে স্বামী রকি ঘুমিয়ে গেলে মধ্যরাতে ধারালো ছুরি দিয়ে তার গোপনাঙ্গ কেটে নেয়।

এসময় রকির আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে রক্তমাখা ছুরি ও কাটা গোপনাঙ্গ নিয়ে থানায় হাজির হয় স্ত্রী ঝিনুক। পরে পুলিশ গুরুতর আহত রকিকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশংকাজনক।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, চাঞ্চল্যকর এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর