রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হোসেন মার্কেট পরিচালনা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত মেঘডুবী মৃধা বাড়িতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত টঙ্গীর এরশাদ নগরে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল গাজীপুরের পূবাইলে টর্চার সেলে দেশীয় অস্ত্র,১৮০ পিছ ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার এটা আন্তর্জাতিক সংবাদ ভিত্তিক সর্বশেষ খবর — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি’র মৃত্যু সম্পর্কে: গাজীপুরের পূবাইলে ‘আপোষহীন নেত্রী’র স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ভিডিও বানাতে গিয়ে জঙ্গলে মিলল লাশ টঙ্গী পশ্চিম থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৩ টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। পূবাইলে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

টঙ্গীর এরশাদ নগরে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ

প্রতিনিধির নাম: / ৫৫ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন

টঙ্গীর এরশাদ নগরে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এরশাদ নগর ১ নম্বর ব্লক বেরিবাঁধ এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সরকার পরিবর্তন হলেও চিহ্নিত মাদক কারবারিদের কার্যক্রম বন্ধ হয়নি; বরং বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে তারা গাঁজা, হেরোইন ও ফেনসিডিলের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন চিহ্নিত ব্যক্তি এলাকায় মাদকের স্পট বসিয়ে রমরমা ব্যবসা করছে। অভিযোগ রয়েছে, মাদক পরিবহন সহজ করতে রাস্তার নিচ দিয়ে পাইপ বসিয়ে গোপন ট্রানজিট ব্যবস্থা তৈরি করা হয়েছে।
এছাড়া রাতের আধারে রাস্তার ওপর ড্রেন নির্মাণ করায় এলাকাবাসীর চলাচলে দুর্ভোগ বাড়ছে। দিন-রাত অপরিচিত লোকজনের আনাগোনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, মাঝে মাঝে অভিযান হলেও বেশিরভাগ সময় মাদক কারবারিরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। তাই দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

One response to “টঙ্গীর এরশাদ নগরে প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ”

Leave a Reply to Julia318 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর