শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরের কালীগঞ্জে জুতার ভেতরে ইয়াবা পাচার, দুই নারী আটক বন্ধুর জন্মদিনে শিমুলের অফিসে ছোট আয়োজন টঙ্গীতে স্বামীর গোপনাঙ্গ কেটে নিয়ে থানায় হাজির স্ত্রীর গাজীপুরে ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, নিজস্ব থানা ভবনের উদ্বোধন করলেন জিএমপি কমিশনার এরশাদনগরে মাদকের রমরমা ব্যবসা: পারুল-মানিক দম্পতির বিরুদ্ধে অভিযোগ আজ ২৯-০৩-২০২৬ খ্রিঃ তারিখ রোজ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরের কালীগঞ্জে জুতার ভেতরে ইয়াবা পাচার, দুই নারী আটক

প্রতিনিধির নাম: / ২৪ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে জুতার ভেতরে ইয়াবা পাচার, দুই নারী আটক
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালীগঞ্জে যাত্রীবাহী বাসে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় দুই নারী মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এক অভিযানে টঙ্গী-ঘোড়াশাল সড়কের শিমুলিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের জুতার ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, আটককৃতদের কাছ থেকে মোট ২,৪০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জুতার ভেতরে মাদক লুকিয়ে বহনের এই কৌশলটি বেশ অভিনব এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়ানোর উদ্দেশ্যেই এটি ব্যবহার করা হচ্ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক দুই নারী একটি আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা সরবরাহ করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএনসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর