বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক ব্যারিস্টার ইশরাক সিদ্দিকী আইজিপির সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পূবাইলবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে, নিজস্ব থানা ভবনের উদ্বোধন করলেন জিএমপি কমিশনার এরশাদনগরে মাদকের রমরমা ব্যবসা: পারুল-মানিক দম্পতির বিরুদ্ধে অভিযোগ আজ ২৯-০৩-২০২৬ খ্রিঃ তারিখ রোজ রবিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। স্পিকারের সহধর্মিণীর ইন্তেকাল আন্তঃউপজেলা টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন আজ গাজীপুরে মশার উপদ্রব বৃদ্ধি: ৫৭টি ওয়ার্ডে ওষুধ ছিটানোর দাবিতে প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুরে ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ

প্রতিনিধির নাম: / ৫১ ভিউ:
আপডেট সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন

গাজীপুরে ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ
নিজস্ব প্রতিবেদক//
গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া লেদু মোল্লা রোড এলাকায় ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১ এপ্রিল) সকালে এস্কেভেটরের মাধ্যমে মাটি কাটার কাজ শুরুর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ৪৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রকৌশলী সিরাজ-সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কাজ শুরুর সময় স্থানীয় জমির সীমানা নিয়ে কিছু জটিলতা দেখা দিলে সফিউদ্দিন সফি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে সমস্যার সমাধান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেল, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দিপু, শাকিল পারভেজ, বিল্লাল হোসেন ও আব্দুল্লাহ আল মামুন। এছাড়া ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাজী মফিজ উদ্দিন খান এবং বাইতুস সুন্নাহ মাদ্রাসা ও দত্তপাড়া শাহী জামে মসজিদের খতিব মুফতি বুরহানুদ্দিন।
সাবেক কাউন্সিলর সফিউদ্দিন সফি জানান, দীর্ঘদিন ধরে অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ বাড়ত। নতুন ড্রেন নির্মাণ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং এ সমস্যা অনেকাংশে কমে আসবে।
তিনি আরও জানান, নির্মাণকাজ শেষ হলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার আনুষ্ঠানিকভাবে ড্রেনটির উদ্বোধন করবেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে জলাবদ্ধতার সমস্যা দূর হবে এবং তাদের দৈনন্দিন চলাচল আরও সহজ ও স্বস্তিদায়ক হবে।


আপনার মতামত লিখুন :

One response to “গাজীপুরে ৮৪০ মিটার ড্রেন নির্মাণকাজ শুরু, জলাবদ্ধতা নিরসনে আশাবাদ”

Leave a Reply to Tara892 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর