শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
টঙ্গীতে মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গীতে পথশিশুদের নিয়ে গ্লোবাল কিডস স্কুলের ব্যতিক্রমী নববর্ষ উদযাপন পান্তা-ইলিশে ঐতিহ্যের ছোঁয়া, সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ফুটল আনন্দের হাসি টঙ্গী স্টেডিয়ামে পহেলা বৈশাখে প্রীতি ম্যাচ, ২-১ গোলে জয় খেলা শেষে পান্তা-ইলিশের আয়োজন, আনন্দঘন পরিবেশে উদযাপন টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবি পয়লা বৈশাখে কৃষক কার্ড উদ্বোধনে যাওয়ার পথে বিক্ষোভ, কৃষক কার্ড বিতরণে পহেলা বৈশাখ পেল নতুন মাত্রা: প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলগামী পথে টঙ্গীতে তারেক রহমানকে গণসংবর্ধনা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি। রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধচক্র: এলাকাবাসীর ক্ষোভ মাদক, চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে একাধিক ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ বাসন থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ আসামি গ্রেফতার জিআর ও সিআর পরোয়ানাভুক্তসহ প্রসিকিউশনের আসামিদের আদালতে প্রেরণ
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের

প্রতিনিধির নাম: / ১৯৭ ভিউ:
আপডেট সময়: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬, ১০:১২ অপরাহ্ন

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের
গাজীপুর প্রতিনিধি:আজিম শেখ
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা সম্ভব।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুরে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি জুলাই সনদের বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, এই সনদ বাস্তবায়নই জুলাই গণঅভ্যুত্থানের চেতনার ধারাবাহিকতা।
তারেক রহমান বলেন, যে অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিমসহ হাজারো মানুষ জীবন উৎসর্গ করেছেন, সেই অধিকার প্রতিষ্ঠা করা আমাদের নৈতিক দায়িত্ব। শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে জুলাই সনদের বাস্তবায়নে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে হবে। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে তিনি জানান, নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে—একটিতে ধানের শীষ প্রতীক এবং অন্যটিতে ‘হ্যাঁ’ ও ‘না’। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উত্তরাঞ্চলসহ সারাদেশের উন্নয়নে বিএনপির পরিকল্পনা ও কর্মসূচির কথাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

2 responses to “গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান তারেক রহমানের”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর