শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত। হায়দ্রাবাদ ফুটবল লীগে ২০২৬, ফাইনাল খেলা অনুষ্ঠিত মায়ের প্রাপ্য টাকা তুলতে ঘুষ! ১৭ বছরের কিশোরের প্রতিবাদে তৈরি ‘ঘুষ.সাইট’—৯ দিনেই অভিযোগ প্রায় ১০ হাজার কৃষি জমি, জলাশয় ও পুকুর গিলে খাচ্ছে অবৈধ ব্যবসায়ীরা সুবিধাবঞ্চিতদের সাথে সব সময় পাশে থাকবে ‘আলোর পথে যুব ফাউন্ডেশন’ টঙ্গীর ব্যবসায়ী কামরুজ্জামানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর ক্ষোভ বহিষ্কারাদেশ প্রত্যাহার, পদে ফিরলেন মোনোয়ার হোসেন খোকন ময়মনসিংহে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের কলেজ শাখার ছাত্রছাত্রীদের পরীক্ষার বিষয় নিয়ে অভিভাবকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ​বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে দেশের ৮ অঞ্চলে যাত্রা শুরু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’
Notice :
"Doinikprotidinertottho"  (দৈনিক প্রতিদিনের তথ্য) প্রতিদিন নতুন নতুন খবর বা তথ্য পরিবেশন করে থাকি আমরা। প্রতিদিনের তথ্য পাঠকদের কাছে পোঁছে দেয় ।

গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার

প্রতিনিধির নাম: / ৩১৫ ভিউ:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

গাজীপুর সিটি নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার
দোয়া ও সমর্থন কামনায় মাঠে সক্রিয়—জনগণের ভালোবাসাই মূল শক্তি
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৫৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মাঠে নেমেছেন আজিজুল হক রাজু মাস্টার। তিনি স্থানীয় বিএনপির একজন পরিচিত ও সক্রিয় নেতা হিসেবে ইতোমধ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
আজিজুল হক রাজু মাস্টার ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি গাজীপুর মহানগর বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক, টঙ্গী পশ্চিম মেট্রোথানা বিএনপির সাবেক সহ-সভাপতি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
নির্বাচনকে সামনে রেখে তিনি ও তার সমর্থকরা ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যার কথা শুনছেন।
প্রার্থী আজিজুল হক রাজু মাস্টার বলেন,
“আমি দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষের পাশে আছি। কাউন্সিলর নির্বাচিত হলে ৫৪ নং ওয়ার্ডকে একটি আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এজন্য আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”
এদিকে, তার পক্ষে ৫৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। সমর্থকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, রাজু মাস্টার একজন যোগ্য ও জনপ্রিয় প্রার্থী হিসেবে নির্বাচনে ভালো ফলাফল অর্জন করবেন।
স্থানীয় ভোটারদের মতে, নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই প্রার্থীদের প্রচারণা বাড়ছে এবং জমে উঠছে নির্বাচনী মাঠ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর