গাজীপুরে মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক, ধানের শীষে ভোট চাইলেন তাপসী তন্ময় চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম মনজুরুল করীম রনির সহধর্মিণী তাপসী তন্ময় চৌধুরী ৪৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
উঠান বৈঠকে তাপসী তন্ময় চৌধুরী বলেন, বিএনপি সবসময় জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে এসেছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত জরুরি। তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
এ সময় তিনি নারী সমাজকে ঐক্যবদ্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
উঠান বৈঠকে ৪৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের নেত্রীবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় নারী ভোটাররা উপস্থিত ছিলেন।